মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৬:৫৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৯:০৩:১৮ অপরাহ্ন
শ্রমিক লীগ নেতা খাসজমি বিক্রি করে আশ্রয়ণের ঘরে বসবাস
বরিশালে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস ও খাসজমি বিক্রির অভিযোগ উঠেছে এক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম স্বপন ফরাজী, যিনি চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে স্বপন ফরাজী ভূমিহীন পরিচয়ে নিজের ও স্ত্রীর নামে ৫০ শতাংশ খাসজমি বরাদ্দ নেন। পরবর্তীতে, মাত্র এক বছরের মধ্যেই ওই জমি তিনি বিক্রি করে দেন। এরপর গৃহহীন হিসেবে সরকারি আশ্রয়ণ প্রকল্পে আবেদন করে সেখানে বসবাস শুরু করেন।

সম্প্রতি চরবাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার বরিশাল জেলা প্রশাসকের কাছে স্বপন ফরাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৩ সালে সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের বরাদ্দ তালিকায় স্বপন ফরাজীর নাম ছিল। তবে তার বিরুদ্ধে অভিযোগ, তৎকালীন সদর উপজেলা আওয়ামী লীগ নেতাদের সহায়তায় তিনি জালিয়াতি করে সরকারি সুবিধা নিয়েছেন।

অভিযোগ সম্পর্কে স্বপন ফরাজী বলেন, তিনি ৫০ শতাংশ জমি ও আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পেয়েছেন। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি।

এ বিষয়ে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম বলেন, "স্বপন ফরাজী একসঙ্গে দুটি সরকারি সুবিধা গ্রহণ করেছেন। এটি বিধি-বহির্ভূত। আমরা তদন্ত করছি, দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ বলেন, "অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু