বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৬:৪৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৯:০১:১২ অপরাহ্ন
৫ টাকার জন্য সংঘর্ষে দুই গ্রামের আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইজিবাইকের ভাড়া নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মূলত মাত্র ৫ টাকার ভাড়া নিয়ে শুরু হওয়া বাগবিতণ্ডা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয় বলে জানা গেছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মৌচাক এলাকায় সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ চলে। এতে মহাসড়কের পাশে থাকা প্রায় ৩০টি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আনুমানিক এক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কবিরপুর গ্রামের এক যুবকের সঙ্গে সাতপাড়িয়া গ্রামের একজন ইজিবাইক চালকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। গন্তব্যে পৌঁছানোর পর যাত্রী ১০ টাকা প্রদান করলে চালক ১৫ টাকা দাবি করেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন কবিরপুর গ্রামের প্রায় ৩০টি দোকানে আগুন দেয়। খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, “সংঘর্ষের পর পুলিশ ১০০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক