শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

স্বর্ণ চোরাচালানে অভিনেত্রী আটক

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৭:১৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৭:৪১:৪৯ অপরাহ্ন
স্বর্ণ চোরাচালানে অভিনেত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা। শনিবার (৭ জানুয়ারি) সকালে দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটক যাত্রীদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা জুথী এবং অন্যজন রাউজান উপজেলার মোহাম্মদ রায়হান ইকবাল। এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ও শুল্ক বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করে।

অনামিকা জুথী হাতে স্কচটেপ দিয়ে মোড়ানো চুড়ি এবং গলায় চেইন লুকিয়ে রেখেছিলেন। তাছাড়া তারা স্বর্ণালংকারগুলো হাতব্যাগেও বহন করছিলেন। ওই ফ্লাইটটি দুবাই-চট্টগ্রাম হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।

বিমানবন্দরের নিয়ম অনুযায়ী, যাত্রীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি