সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

বাংলাদেশে খুনের হার নিয়ে বিস্ফোরক প্রতিবেদন

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৬:৪৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৭:৪১:১৩ অপরাহ্ন
বাংলাদেশে খুনের হার নিয়ে বিস্ফোরক প্রতিবেদন
ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদন নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।

প্রাপ্ত তথ্য অনুসারে, গত পাঁচ বছরে ঢাকাসহ সারাদেশে ১৬ হাজারেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ৯টির বেশি খুনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বাংলাদেশ পুলিশের সদর দফতরের ওয়েবসাইটে প্রকাশিত অপরাধ পরিসংখ্যানের মাধ্যমে এই তথ্য সামনে আসে। দীর্ঘ পাঁচ বছর তথ্য গোপন থাকার পর গত বৃহস্পতিবার এটি উন্মুক্ত করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে। এসব হত্যার বেশিরভাগই পারিবারিক বিরোধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, অথবা অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত। তবে অজানা হত্যাকাণ্ডের সংখ্যা এতে অন্তর্ভুক্ত নয়, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বছরে গড়ে প্রায় ৩ হাজার ৩১১টি হত্যার ঘটনা ঘটেছে। এমনকি ২০২০ সালের করোনা মহামারির সময়েও প্রায় সাড়ে তিন হাজার হত্যাকাণ্ড ঘটেছে।

উল্লেখ্য, নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অপরাধ পরিসংখ্যান প্রকাশে দীর্ঘ বিরতির বিষয়টি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে তার নির্দেশে একসঙ্গে পাঁচ বছরের (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত) তথ্য প্রকাশ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর