বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার নিয়ে তুলসী গ্যাবার্ডের নাম ব্যবহার করে ছড়ানো গুজব মিথ্যা প্রমাণিত

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৪:৩২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৭:৪০:৩০ অপরাহ্ন
চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার নিয়ে তুলসী গ্যাবার্ডের নাম ব্যবহার করে ছড়ানো গুজব মিথ্যা প্রমাণিত
ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামের কারাগারে আছেন। এই গ্রেফতারকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে, মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য তুলসী গ্যাবার্ড মন্তব্য করেছেন, চিন্ময়ের গ্রেফতার বেআইনি।

তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তুলসী গ্যাবার্ডের কোনো ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা অফিসিয়াল ওয়েবসাইটে এ ধরনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গে প্রশ্ন ওঠে। ওই প্রশ্নে তুলসী গ্যাবার্ডকে ইসকনের সদস্য হিসেবে উল্লেখ করে দাবি করা হয় যে, চিন্ময়ের গ্রেফতার বেআইনি এবং তার আইনজীবী হামলার শিকার হয়েছেন।

উত্তরে পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে গ্রেফতারকৃত ব্যক্তির মৌলিক মানবাধিকার ও সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বরাবরই জোর দিয়ে আসছে।

অন্যদিকে, তুলসী গ্যাবার্ড সরাসরি কোনো মন্তব্য না করলেও এই প্রশ্নের সূত্র ধরে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হয়েছে।

ফ্যাক্টওয়াচের প্রতিবেদনে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে, তুলসী গ্যাবার্ড চিন্ময়ের গ্রেফতার নিয়ে কোনো মন্তব্য করেননি। তাই এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো পোস্টগুলো মিথ্যা এবং উদ্দেশ্যমূলক।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক