বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

তথ্যপ্রযুক্তি খাতে সৌদি বিনিয়োগ চাইলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৯:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১০:০৫:২১ অপরাহ্ন
তথ্যপ্রযুক্তি খাতে সৌদি বিনিয়োগ চাইলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে হাইটেক পার্কে সৌদি আরবকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রদূত ইসা ইউসুফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, দেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্য অর্জনে এই সরকার যথেষ্ট সক্ষম। সৌদি আরব বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বর্তমানে ৩.২ মিলিয়নের বেশি বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন এবং তারা বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। এর মধ্যে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ৫ বিলিয়ন এবং অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আরও ৫ বিলিয়ন ডলার। সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার অনিবন্ধিত বাংলাদেশির পাসপোর্ট নবায়নের বিষয়ে রাষ্ট্রদূত দ্রুত সমাধানের অনুরোধ জানান।

উপদেষ্টা নাহিদ ইসলাম রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন যে, পাসপোর্ট নবায়ন কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন করা হবে। তিনি সৌদি আরবকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে হাইটেক পার্কে বিনিয়োগের জন্য প্রস্তাবনা পাঠানোর কথাও জানান।

রাষ্ট্রদূত দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে বলেন, মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেলে সৌদি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে বিনিয়োগের উদ্যোগ নেয়া হবে।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে সৌদি আরব সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, কোনো দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এমন মিথ্যা তথ্য যেন প্রচারিত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক