শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

প্রধান বিচারপতির এজলাসে বিচারপ্রার্থীর আবেগঘন কান্না

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৮:১২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৮:১৫:২৬ অপরাহ্ন
প্রধান বিচারপতির এজলাসে বিচারপ্রার্থীর আবেগঘন কান্না
২০২১ সালে দায়ের করা একটি আপিল মামলার শুনানি এখনো শুরু না হওয়ায় প্রধান বিচারপতির এজলাসে কাঁদতে বাধ্য হন এক বিচারপ্রার্থী। বুধবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এই ঘটনাটি ঘটে।

বিচারপ্রার্থী আব্দুর রশিদ (৫৮) জানান, কয়েক বছরের মামলা নিষ্পত্তি না হওয়ায় তার পেশাগত উন্নতি আটকে রয়েছে। ফলে পরিবারের ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছে। আদালতে তিনি বলেন, "মামলাটি ঝুলে থাকার কারণে আমার প্রমোশন আটকে আছে। চাকরিজীবনের মেয়াদ প্রায় শেষের দিকে। বৃদ্ধা মা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই সন্তানসহ পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।"

প্রধান বিচারপতি তাকে আশ্বস্ত করে জানান, "আগামী মাসে আপনার মামলা শুনানির জন্য কার্যতালিকায় অগ্রাধিকার দেওয়া হবে।" এর প্রতিক্রিয়ায় আব্দুর রশিদ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আদালত কক্ষ ত্যাগের পর সাংবাদিকদের তিনি বলেন, "আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে কষ্ট পাচ্ছি।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা