শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

সীমান্ত বন্ধে ভারতও ক্ষতিগ্রস্ত

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৭:৩৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৮:১৪:৪৫ অপরাহ্ন
সীমান্ত বন্ধে ভারতও ক্ষতিগ্রস্ত
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এই বিষয়ে সরব। এরই মধ্যে সীমান্ত বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে দুই দেশের সম্পর্কের ওপর।

সম্প্রতি পশ্চিমবঙ্গে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছে। রাজ্যের বিরোধী দল বিজেপি দাবি করেছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ না হলে সীমান্তে আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তবে এই দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

বনগাঁ পেট্রাপোল স্থলবন্দরের এক কর্মকর্তা কার্তিক চক্রবর্তী জানান, বাণিজ্য বন্ধ হলে কেবল বাংলাদেশ নয়, ভারতও আর্থিক ক্ষতির মুখে পড়বে। তিনি বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলে সীমান্তসংলগ্ন এলাকায় বসবাসরত লক্ষাধিক মানুষের জীবিকা ঝুঁকির মুখে পড়বে। এতে সরাসরি যুক্ত পরিবহন ও ট্রেডিং সেক্টরেও প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, “বড় বড় কোম্পানিগুলো ইতোমধ্যে রপ্তানি কমিয়ে দিয়েছে। আগে যেখানে হাজার টন পণ্য রপ্তানি হতো, এখন সেখানে মাত্র ৫০ টন পণ্য পাঠানো হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত।”

কার্তিক চক্রবর্তী মনে করেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নত করা জরুরি। দুই দেশের যৌথ উদ্যোগে কীভাবে বাণিজ্য আরও বাড়ানো যায়, সেই বিষয়ে পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি