মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা হয়েছে আগরতলায়

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৭:৪৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৮:০৬:২১ অপরাহ্ন
বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা হয়েছে আগরতলায়
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসে হামলা চালানোর ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে।

জানা যায়, বাংলাদেশে সনাতনী নেতা ও ইসকনের সদস্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের হিন্দু সংগঠন ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ এই বিক্ষোভের আয়োজন করে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (২ ডিসেম্বর) শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়ে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে বাধা অতিক্রম করে বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনের কার্যালয়ে ঢুকে পড়েন।

ঘটনার পর পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরান কুমা ও ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক অনুরাগ ধানকার তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তাকে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না এবং গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি। তারা দ্রুত তার মুক্তি দাবি করেন।

অন্যদিকে, আগরতলায় এই হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সোমবার রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই মিছিলের আয়োজন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি

ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি