শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

টিকটক এবার সৌদির চলচ্চিত্র উৎসবের অন্যতম পার্টনার

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৭:১৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৮:০৫:০৭ অপরাহ্ন
টিকটক এবার সৌদির চলচ্চিত্র উৎসবের অন্যতম পার্টনার
বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক এবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (RSIFF) প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে। উৎসবটি ৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এবারের আসরে টিকটক নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে। এতে বৈশ্বিক পর্যায়ের নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিত্বরা তাদের উদ্ভাবনী চলচ্চিত্র দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে নির্মাতাদের তাদের মৌলিক কাজগুলো #RedSeaIFF24 এবং #TheNewHomeOfFilm হ্যাশট্যাগসহ জমা দিতে হবে।

এই প্রতিযোগিতা থেকে তিনজন নির্মাতাকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হবে এবং বিজয়ীর নাম ১০ ডিসেম্বর রেড সি সুক অ্যাওয়ার্ডসে ঘোষণা করা হবে।

উৎসব চলাকালে টিকটক বেশ কিছু আকর্ষণীয় কার্যক্রম পরিচালনা করবে। এতে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা ছাড়াও অভিনেতা এবং নির্মাতাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারের ব্যবস্থা থাকবে।

রেড সি ফিল্ম ফাউন্ডেশনের বিপণন পরিচালক সামাহের মৌস্লি জানান, “টিকটক এই অঞ্চলের চলচ্চিত্রগুলোকে বিশ্বব্যাপী তুলে ধরতে সাহায্য করবে।”
এদিকে, টিকটকের আঞ্চলিক ব্যবস্থাপক কিন্দা ইব্রাহিম বলেন, “আমরা কন্টেন্ট নির্মাতাদের গল্পকে বৈশ্বিক দর্শকদের কাছে পৌঁছে দিতে সহায়তা করতে চাই।”

বর্তমানে টিকটকের ব্যবহারকারী সংখ্যা এক বিলিয়নের বেশি। সম্প্রতি, তারা টিকটক স্পটলাইট চালু করেছে, যা সিনেমা স্টুডিও এবং বিনোদন খাতের জন্য নতুন বিপণন মাধ্যম হিসেবে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি