বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

নারী ওয়ানডেতে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৫:১৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৬:০৫:২৮ অপরাহ্ন
নারী ওয়ানডেতে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। সোমবার (২ ডিসেম্বর) মিরপুরে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়ে সিরিজটি ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয় নিগার সুলতানারা।

আয়ারল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তাদের ইনিংসটি থামে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানে। আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসের ৫২ রানের লড়াকু ইনিংস ছাড়া বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। বল হাতে বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ছিলেন দুর্দান্ত, নিয়েছেন ৩টি উইকেট। সুলতানা ও নাহিদা প্রত্যেকে ২টি করে এবং রাবেয়া ও স্বর্ণা ১টি করে উইকেট শিকার করেন।

রান তাড়ায় শুরুতেই মুর্শিদা খাতুনের উইকেট হারালেও ফারজানা হক ও শারমিন আক্তারের দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের ভিত্তি তৈরি হয়। দুজনে মিলে গড়েন ১৪৩ রানের অনবদ্য জুটি। শারমিন ৮৮ বলে ৭২ রান করে মাগুইরের বলে আউট হন। এরপর ফারজানাও ফিরে যান ৯৯ বলে ৬১ রান করে।

শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সুবহানা মোস্তারির ব্যাটে জয় নিশ্চিত হয়। নিগার অপরাজিত থাকেন ১৮ রানে, আর মোস্তারি অপরাজিত ৭ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে এইমে মাগুইরে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক