শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

গুমের মামলায় অভিযুক্ত র‌্যাবের দুই কর্মকর্তা ট্রাইব্যুনালে

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ১০:১৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০১:২৯:৫৮ অপরাহ্ন
গুমের মামলায় অভিযুক্ত র‌্যাবের দুই কর্মকর্তা ট্রাইব্যুনালে
গুম ও নির্যাতনের অভিযোগে র‌্যাব-২ এর সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আগামীকাল (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এই তথ্য নিশ্চিত করেছেন।
 
২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চ এ নির্দেশনা দেন। শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, এই দুই সাবেক র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
 
তদন্তে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রসিকিউশন এ বিষয়ে দুটি আবেদন করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন এবং তাদের আদালতে হাজির করার আদেশ দেন।
 
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শনিরআখড়ায় গুলিবিদ্ধ হয়ে জোবায়ের ওমর খানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাতেও তারা অভিযুক্ত। এই মামলায় গত ১৩ নভেম্বর রাতে বরিশাল মহানগর থেকে আলেপ উদ্দিন এবং রাঙামাটির কাউখালী থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা