বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

রূপগঞ্জে সাংবাদিকের বাসায় হামলা-গুলি

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৯:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১০:০০:০৫ অপরাহ্ন
রূপগঞ্জে সাংবাদিকের বাসায় হামলা-গুলি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাহাঙ্গীর মাহমুদ নামের একজন সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসীদের হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার কিছু পর গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভুক্তভোগী সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

জাহাঙ্গীর মাহমুদ, যিনি স্থানীয়ভাবে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধিত্ব করছেন, ফেসবুকে লাইভে বলেন, “আমার বাসার জানালায় গুলি করেছে। আমি এবং আমার পরিবার এখন আতঙ্কিত। আমার স্ত্রী, মা ও ছোট সন্তান খুবই ভীত। আমরা ঘরের ভেতরে আটকা পড়ে আছি। প্রশাসন, সেনাবাহিনী ও সহকর্মীদের কাছে সাহায্যের আবেদন করছি।”

তিনি আরও জানান, গত ১৭ নভেম্বর তার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা করেছিলেন। ঘটনার দিন মামলার একজন আসামি রকি জামিনে মুক্তি পেয়ে সঙ্গী নিয়ে হামলা চালিয়েছে বলে তার ধারণা।

ভূলতা ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান জানান, “সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানালার একটি গুলির চিহ্ন এবং ঘর থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আমরা দোষীদের শনাক্ত করতে কাজ করছি।”

উল্লেখ্য, ১৭ নভেম্বর জাহাঙ্গীর মাহমুদ তার সংবাদ প্রকাশের কারণে সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। হামলার অভিযোগ ওঠার পর ইয়াসিন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক