সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

দুবাইয়ে দুর্দান্ত জয়, সেমিফাইনালে বাংলাদেশ

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৭:২৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৮:৩৮:১৩ অপরাহ্ন
দুবাইয়ে দুর্দান্ত জয়, সেমিফাইনালে বাংলাদেশ
বোলারদের নৈপুণ্যে সহজেই নিয়ন্ত্রণে আসে লক্ষ্য। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শুরুতে কিছুটা বিপাকে পড়লেও আবরার জাওয়াদ এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অসাধারণ ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে ওঠে। শেষ পর্যন্ত কিছুটা টানটান উত্তেজনা তৈরি হলেও দলকে বিজয়ের বন্দরে পৌঁছে দেন আজিজুল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে নেপাল মাত্র ১৪১ রানে গুটিয়ে যায়। অধিনায়ক আকাশ ত্রিপাঠি দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন এবং রিজান হোসেন প্রত্যেকে ২টি করে উইকেট নেন। এছাড়া সাদ ইসলাম, রাফি উজ্জামান রাফি এবং অধিনায়ক আজিজুল একটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই হেমন্ত ধামির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান কালাম সিদ্দিকি। এরপর দ্বিতীয় উইকেটে ৯০ রানের দারুণ এক পার্টনারশিপ গড়েন আবরার ও আজিজুল। আবরার ৬৫ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।

তবে যুবরাজ খাত্রির লেগ স্পিনে দ্রুত চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। আবরার, শিহাব জেমস ও রিজান গোল্ডেন ডাক এবং ফরিদ হাসান ১৩ রান করেই সাজঘরে ফেরেন। কিন্তু আজিজুল ছিলেন অবিচল। দেবাশীষ দেবাকে সঙ্গে নিয়ে ৭২ বলে অপরাজিত ৫২ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দলটি। গ্রুপ চ্যাম্পিয়নশিপের জন্য ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর