সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড নারীরা এখন নিরাপদে চলাফেরা করতে পারছেন: রিজভী

৪ কোটি টাকার সেতুতে ৬ বছরেও হয়নি সংযোগ সড়ক

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৬:১২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৬:২০:১৭ অপরাহ্ন
৪ কোটি টাকার সেতুতে ৬ বছরেও হয়নি সংযোগ সড়ক
গাজীপুর সিটি কর্পোরেশন এবং কালিয়াকৈর উপজেলাকে পৃথক করেছে তুরাগ নদ। এই নদের ওপর ২০১৮ সালে প্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১৪০ মিটার দীর্ঘ একটি সেতু। তবে ছয় বছর পেরিয়ে গেলেও সেতুর সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় আশপাশের ১০ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৭ সালের জানুয়ারিতে সেতু নির্মাণ শুরু করে এবং ২০১৮ সালের জুলাই মাসে এটি সম্পন্ন করে। উদ্বোধনের পরও সংযোগ সড়ক না থাকায় সেতুটি কার্যত অকেজো অবস্থায় পড়ে আছে। সেতুর এক পাশ দিয়ে চলাচলের জন্য স্থানীয়রা নিজ উদ্যোগে ভারি বস্তা ফেলে অস্থায়ী রাস্তা বানিয়েছে। কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটা খুবই কষ্টসাধ্য এবং বিপজ্জনক। যানবাহনের কোনো সুবিধা না থাকায় স্থানীয়রা পায়ে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

সাকাশ্বর গ্রামের বাসিন্দা আকরাম হোসেন জানান, "সেতুটি নির্মাণের সময় আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু এখন সেটি আমাদের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংযোগ সড়ক না থাকায় কৃষিকাজ থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে।"

গৃহবধূ আসমা আক্তার বলেন, "স্কুলপড়ুয়া মেয়েদের জন্য যাতায়াত খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেশ কয়েকবার সংযোগ সড়ক নির্মাণের কথা শুনেছি, কিন্তু কাজ আর শুরু হয়নি।"


গাজীপুর সিটি কর্পোরেশনের জোন-৫–এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. কে. এম. হারুনুর রশীদ জানিয়েছেন, "সংযোগ সড়কের জন্য নতুন প্রকল্প তৈরি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে।"

সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, "সংযোগ সড়কের জন্য একবার দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণে কাজ বন্ধ হয়ে যায়। পরে মেয়াদোত্তীর্ণ মেয়রের কারণে নতুন কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।"

সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আগে যেখানে নৌকায় নদী পারাপার হতো, সেতু তৈরি হওয়ার পর তা বন্ধ হয়ে গেছে। অথচ সেতুতে ওঠার কোনো সহজ পথ না থাকায় মানুষকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর