শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে বিশ্বকাপ ফাইনালে সংঘাত ও রাজনৈতিক ব্যানার: ফিফার কাঠগড়ায় আর্জেন্টিনা পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস

সুবর্ণা মুস্তাফা-সৌদ দম্পতিকে বিমানবন্দরে আটকে দিল পুলিশ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১০:০২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১০:৪৬:২২ অপরাহ্ন
সুবর্ণা মুস্তাফা-সৌদ দম্পতিকে বিমানবন্দরে আটকে দিল পুলিশ
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪-এর সাবেক সদস্য ও খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং তার স্বামী পরিচালক বদরুল আনাম সাউদকে বিদেশ গমনের সময় বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, তারা ব্যাংককের উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রা করছিলেন।

বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে তারা বোর্ডিং গেটের দিকে অগ্রসর হলে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা তালিকায় সুবর্ণার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এরপর তাদের বহির্গমন সিল বাতিল করে বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়।

তবে কোনো ধরনের আটক বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা ২০১৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসন-৪ থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। অভিনয়ে অসাধারণ অবদানের জন্য তিনি ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক