মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

গাইবান্ধায় তিন বিএনপি নেতার পদ স্থগিত

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৮:২৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৮:৩৫:২২ অপরাহ্ন
গাইবান্ধায় তিন বিএনপি নেতার পদ স্থগিত
গ্রামপুলিশকে মারধরের অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিন শীর্ষ বিএনপি নেতার দলীয় দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছামছুল হাসান ছামছুল ও সদস্যসচিব মো. আব্দুস সালাম মিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের পদ স্থগিত করা হয়েছে।

উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম মিয়া জানান, অভিযোগের প্রাথমিক তদন্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এ বিষয়ে জানতে কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি নেতা শাহ মো. শওকত আলী মানিক মিয়ার স্ত্রী নিলুফা ইয়াসমিন তার জন্মনিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে যান। সেখানে তাকে দুপুরে আসার পরামর্শ দিলে তিনি বিরক্ত হয়ে ফিরে যান।

পরে তিনি কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনাসহ ২০-২৫ জনকে নিয়ে ইউনিয়ন পরিষদে ফেরেন এবং সেখানে উপস্থিত কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাদের উপর শারীরিকভাবে চড়াও হন।

কর্তব্যরত গ্রামপুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে আব্দুল গণি আকন্দ নামের একজন গ্রামপুলিশকে মারধর করা হয়। এতে তার নাক ফেটে গিয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না। খবর পেয়ে দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার জানিয়েছেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু