বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

শহিদ সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা

  • আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৮:১০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৮:১০:৩১ অপরাহ্ন
শহিদ সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা
শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের জন্য ধর্ম বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে এক কোটি টাকার তহবিল গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

আজ সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে শহীদ আইনজীবী সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে এবং দোয়া মাহফিলে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, "সাইফুল ছিলেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী। আইন, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। কিন্তু নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সেই সম্ভাবনা শেষ করে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।"

ধর্ম উপদেষ্টা আরও বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ। তবে কিছু চক্র এই সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবাইকে দায়িত্বশীলভাবে দেশের ঐক্য এবং সৌহার্দ্য বজায় রাখতে হবে।"

ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এটি বিচারাধীন বিষয়, তাই এ নিয়ে মন্তব্য করা সঠিক হবে না।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, "হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে।"

পরে, উপদেষ্টারা শহীদ সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার চেক এবং আল মানাহিল ফাউন্ডেশন থেকে আরও এক লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানসহ ধর্ম ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক