বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

আইনজীবী হত্যায় সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৭:৫৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৮:১৪:৫৬ অপরাহ্ন
আইনজীবী হত্যায় সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার
চট্টগ্রামে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ একজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। অভিযুক্ত ছাত্রের নাম শুভ কান্তি দাশ, যিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আইন বিভাগের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে শুভ কান্তি দাশের সম্পৃক্ততার অভিযোগ তুলে তাঁর ছাত্রত্ব বাতিলের দাবি জানায়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "গতকালের একটি ঘটনার পর শিক্ষার্থীরা অভিযোগ করেন যে অভিযুক্ত ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ফলে আইন বিভাগের একাডেমিক কাউন্সিল মিটিংয়ে তাঁকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম (৩৫) প্রাণ হারান।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক