মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

ইসকন নিষিদ্ধে লিগ্যাল নোটিশ পাঠালেন ১০ আইনজীবী

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৭:২৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৭:৩২:৩৪ অপরাহ্ন
ইসকন নিষিদ্ধে লিগ্যাল নোটিশ পাঠালেন ১০ আইনজীবী
আন্তর্জাতিক সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার বিচার দাবি করে সুপ্রিম কোর্টের একদল আইনজীবী সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) এই নোটিশটি ১০ আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠান।

লিগ্যাল নোটিশে সই করা আইনজীবীরা হলেন মফিজুর রহমান মোস্তাফিজ, নিজাম উদ্দিন, আব্দুল হান্নান ভূঞাঁ হৃদয়, তৌহিদুল ইসলাম শান্ত, আতিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, রাসেল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, মাহফুজুর রহমান এবং আল মোমেন।

নোটিশে বলা হয়েছে, ইসকন দীর্ঘদিন ধরে বাংলাদেশে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের মূল লক্ষ্য হলো সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করা। এছাড়া, ইসকনের বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের উপর তাদের নিজস্ব মতবাদ চাপিয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ইসকনের বিভিন্ন কর্মকাণ্ড সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অধীনে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বিবেচিত। অতীতে এই সংগঠনটির মাধ্যমে বিভিন্ন সংঘর্ষ, মন্দির দখল, অস্ত্র মজুদ এবং সরকারি বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে।

২০০৯ সালের রশিক রায় জিউ মন্দিরে সংঘর্ষ, ২০১৮ সালে ঠাকুরগাঁওয়ের সংঘাত এবং ২০১৬ সালে সিলেটের ইসকন মন্দিরে অস্ত্রের ভিডিও ফাঁসের ঘটনা এই নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের বিতর্কিত কার্যক্রম বন্ধের জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু