শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান

ইসলামাবাদমুখী জনতার ঢল, সেনা মোতায়েন, গুলির নির্দেশ

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৮:৫০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১০:০৫:২১ অপরাহ্ন
ইসলামাবাদমুখী জনতার ঢল, সেনা মোতায়েন, গুলির নির্দেশ
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে ইসলামাবাদ অভিমুখে তীব্র গণজমায়েত দেখা যাচ্ছে। পাকিস্তানের রাজধানী এখন কার্যত সংঘর্ষমুখর হয়ে উঠেছে। নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে এবং প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দিয়েছে।

আইনশৃঙ্খলার কড়াকড়ি ও আদালতের নির্দেশনার মধ্যেও ইসলামাবাদের দিকে পিটিআই কর্মীদের অগ্রযাত্রা অব্যাহত। গাড়ি, বাইক কিংবা পায়ে হেঁটে, নানা উপায়ে বিক্ষোভকারীরা যোগ দিচ্ছেন ইমরান খানের ঘোষিত এই আন্দোলনে।

সোমবার (২৫ নভেম্বর) রাতেই বিক্ষোভকারীদের একটি বড় অংশ রাজধানীর উপকণ্ঠে পৌঁছায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, শ্রীনগর মহাসড়কে বিক্ষোভকারীদের আক্রমণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। এ পর্যন্ত পিটিআইয়ের প্রায় ৪ হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে সেনা নামানো হয়েছে এবং দাঙ্গা দমন ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। পাঞ্জাব প্রদেশে ১৪৪ ধারা কার্যকর রাখার সময়সীমা বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গাড়িবহর নিয়ে রাজধানী অভিমুখে রওনা দিয়েছেন। তাদের পরিকল্পনা রয়েছে ডি চক এলাকায় সমাবেশ করার।

ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে চলমান এই আন্দোলনকে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। তার সমর্থকরা দাবি করছেন, অবিলম্বে ইমরান খানসহ পিটিআই নেতাদের মুক্তি দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার

আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার