মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

নির্বাচন নিয়ে তুরস্কের সঙ্গে জামায়াতের মতবিনিময়

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৮:৪৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১০:০৫:০২ অপরাহ্ন
নির্বাচন নিয়ে তুরস্কের সঙ্গে জামায়াতের মতবিনিময়
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে দলটির প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তাঁরা আসন্ন জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, “তুরস্ক মুসলিম বিশ্বের একটি অগ্রগামী দেশ। এটি ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি গণতান্ত্রিক আদর্শেও সমৃদ্ধ। আমাদের ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের সঙ্গে সাদৃশ্য রয়েছে।”

এছাড়াও, তিনি উল্লেখ করেন যে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে তুরস্ক আগ্রহ দেখিয়েছে।

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে তাঁরা আশাবাদী। ভবিষ্যতে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু