বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে ইসকন সমর্থকরা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৮:১৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১০:০৩:৪৬ অপরাহ্ন
চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে  ইসকন সমর্থকরা
চট্টগ্রাম আদালত এলাকায় অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক সহকারী পাবলিক প্রসিকিউটর প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে আদালত ভবনের প্রবেশপথের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নিবেদিতা ঘোষ সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাইফুল ইসলামের বাড়ি লোহাগাড়া উপজেলায়। সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময়ের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা তিন ঘণ্টা ধরে পুলিশের প্রিজনভ্যান আটকে রাখেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও জটিল হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে রঙ্গম কনভেনশন হলের সামনে আইনশৃঙ্খলার অনুপস্থিতিতে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে, সংঘর্ষের জেরে শহরের নিউমার্কেট মোড়েও উত্তেজনা ছড়িয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের একটি দল সেখানে অবস্থান নিয়েছে, অপরদিকে স্থানীয় তরুণদের আরেকটি দল বিক্ষোভ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। বিজিবি সদস্যদেরও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক