মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

দুই মাসের জন্য সূর্যহীন থাকে যে শহর

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৯:৪৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:১৯:৪৬ অপরাহ্ন
দুই মাসের জন্য সূর্যহীন থাকে যে শহর
রাত যাদের প্রিয়, তারা চাইলে আলাস্কার একটি বিশেষ শহরে ঘুরে আসতে পারেন। শীতকালে ৬৭ দিনের জন্য এই শহরটি সূর্যের আলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময়টাতে সেখানে পুরোদিনই রাতের আবহ বিরাজ করে।

সাধারণত সূর্যের উদয় জীবনযাত্রার সময় নির্দেশ করে। কিন্তু যখন সূর্যই দেখা যাবে না, তখন কী হবে? প্রতি বছর আলাস্কার উৎকিয়াভিক শহরে এমনই একটি সময় আসে। এই শহরে টানা দুই মাসের বেশি সময় ধরে সূর্যোদয় হয় না।

কেন এমন হয়?
পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে, তখন এটি তার কক্ষপথে কিছুটা ঝুঁকে থাকে। এই কারণেই বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের আলো পড়ার পরিমাণ ভিন্ন হয়। উত্তর মেরুর কাছে অবস্থিত মেরু অঞ্চলে এই ঝোঁকের কারণে সূর্যের আলো সরাসরি পৌঁছাতে পারে না।

নভেম্বর মাসের শেষ ভাগে উৎকিয়াভিকে শেষবারের মতো সূর্য অস্ত যায়। এরপর টানা ৬৬ দিন এই শহরটি সূর্যের মুখ দেখে না। তবে পুরো অন্ধকার থাকে না; প্রতিদিন কিছুক্ষণের জন্য ভোরের মতো মৃদু আলো দেখা যায়। এই সময়ের তাপমাত্রা সাধারণত মাইনাস ৫ থেকে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ওঠানামা করে।

শহরের মানুষজন এই সময়ের জন্য বিশেষ প্রস্তুতি নেয়। তারা কৃত্রিম আলোর ওপর নির্ভরশীল হয়ে জীবনযাত্রা চালায়। সূর্যের অভাবে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিতে পারে বলে তারা আগেভাগেই প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন ডি সংগ্রহ করে।

শুধু উৎকিয়াভিক নয়, আলাস্কার কাকটোভিক, পয়েন্ট হোপ এবং আনাকটুভুক পাসের মতো জায়গাগুলোর বাসিন্দারাও এমন সূর্যহীন দিন কাটান।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু