শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান

মুগ্ধ-স্নিগ্ধ বিতর্ক: সত্য কী বলছে?

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৮:১৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:৩৮:২৩ অপরাহ্ন
মুগ্ধ-স্নিগ্ধ বিতর্ক: সত্য কী বলছে?
রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধকে ঘিরে একটি বিভ্রান্তি ছড়িয়েছে। আওয়ামী লীগের একটি অংশ এই ঘটনাকে কেন্দ্র করে নানা মিথ্যা তথ্য প্রচার করছে। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো নিশ্চিত করেছে, মুগ্ধ ও স্নিগ্ধ দুইজন ভিন্ন ব্যক্তি এবং তারা যমজ ভাই।

সম্প্রতি ফেসবুকে মুগ্ধের মৃত্যু নিয়ে কিছু বিতর্কিত দাবি ছড়ায়। অনেক পোস্টে বলা হয়েছে, মুগ্ধ নামে কেউ নেই বা মুগ্ধ এবং স্নিগ্ধ একই ব্যক্তি। এইসব মিথ্যা প্রচারণায় জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

‘সাপোর্টারস অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক গ্রুপে পোস্টে লেখা হয়, “মুগ্ধের মরদেহের কোনো ছবি দেখা যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট, জানাজা বা কবরের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।”

তবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে যে মুগ্ধ এবং স্নিগ্ধ একই ব্যক্তি নন। তারা যমজ ভাই।

ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে মুগ্ধ ও স্নিগ্ধের একসঙ্গে তোলা বিভিন্ন ছবি ও ভিডিও পর্যালোচনা করে রিউমার স্ক্যানার এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মুগ্ধকে ঘিরে ছড়ানো সব তথ্য ভিত্তিহীন।

এক ভিডিওতে দেখা যায়, ১৮ জুলাই বিকেলে উত্তরা আজমপুরে মুগ্ধ বিক্ষোভকারীদের জন্য পানি ও বিস্কুট বিতরণ করছিলেন। এর ১৫ মিনিট পর, আজমপুর মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার

আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার