শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

ইউরোপের ৭ দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারে প্রস্তুত

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৭:৫৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:৩৭:৪৪ অপরাহ্ন
ইউরোপের ৭ দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারে প্রস্তুত
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের সাতটি সদস্য দেশ এই পরোয়ানা কার্যকর করতে প্রস্তুত বলে জানিয়েছে। দেশগুলো হলো নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে।

গত মে মাসে আইসিসির কৌঁসুলি করিম খান নেতানিয়াহু, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ত, এবং হামাসের সামরিক শাখার নেতা মোহাম্মদ দেইফসহ আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিলেন। এর জেরে বৃহস্পতিবার হেগের আদালত নেতানিয়াহু, গ্যালান্ত ও দেইফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে। এর মধ্যে হামাস নেতাদের কেউ কেউ নিহত হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়।

ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়া মিশ্র। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো বলেন, “আমাদের দেশের আইনানুসারে নেতানিয়াহু বা গ্যালান্ত ইতালি সফরে এলে আমরা তাদের গ্রেপ্তার করব। এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং আইসিসির সঙ্গে ইতালির চুক্তির বাধ্যবাধকতার অংশ।”

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প দেশটির পার্লামেন্টে বলেছেন, “আমাদের সরকার আইসিসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে এবং অভিযুক্তদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ সীমিত রাখবে।”

তবে পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া ভিন্ন। ফ্রান্স বিষয়টিকে ‘জটিল আইনি ইস্যু’ হিসেবে আখ্যা দিয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আইসিসির পদক্ষেপের সমালোচনা করে নেতানিয়াহুকে হাঙ্গেরি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি