শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান

পরীমনির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৭:৪৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:৩৭:১৮ অপরাহ্ন
পরীমনির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত
মাদারীপুরের শিবচরের পাচচর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ইসমাইল হোসেন মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা এবং ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের সন্তান। তিনি দুই সন্তানের পিতা ছিলেন।

ইসমাইলের চাচা কবির জমাদ্দার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ইসমাইল তার বন্ধু মনিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা হন। ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাচচর এলাকায় দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। মনির হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর আগারগাঁও পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, পরীমণির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইসমাইল পুনরায় বিয়ে করেন। তার বর্তমান স্ত্রীর সঙ্গে দুটি সন্তান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার

আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার