বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি

যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৬:৪৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৭:০৪:২০ অপরাহ্ন
যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা
রাজধানীর বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে চুরির ঘটনায় কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এবং মার্কেট বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।

শনিবার দুপুর ১২টা থেকে প্রায় ৪০ মিনিট শপিংমলের সামনের রাস্তা অবরোধ করেন তারা। এর ফলে আশপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। এ সময় যানবাহন চালক ও যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দোকান মালিক ও শ্রমিকরা দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন। তবে আধা ঘণ্টা পর তারা ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

দায়িত্বরত আরেক কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, শপিংমলের একটি মোবাইলের দোকানে চুরির অভিযোগ পাওয়া যায়। কিন্তু এ নিয়ে মার্কেট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিয়ে শপিংমল বন্ধ ঘোষণা করলে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন।

অবরোধ দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু হয়ে ১টা ২০ মিনিটে শেষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড