বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

খালেদা জিয়ার সঙ্গে ছবি পোস্ট: আসিফ মাহমুদের আবেগঘন বার্তা

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৮:১৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৮:৩৩:৫৯ অপরাহ্ন
খালেদা জিয়ার সঙ্গে ছবি পোস্ট: আসিফ মাহমুদের আবেগঘন বার্তা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই বিশেষ দিনে তার সঙ্গে কিছু ছবি পোস্ট করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লেখেন, "আপনাকে এই অনুষ্ঠানে উপস্থিত করাতে পেরে আমরা গর্বিত। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪।"

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে এমন পোস্ট দেন তিনি। পোস্টে তিনটি ছবি যুক্ত করেছেন। একটিতে দেখা যায়, বেগম খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাশাপাশি বসে আছেন। অপর এক ছবিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও উপদেষ্টা মাহফুজ আলমদের খালেদা জিয়ার পাশে দাঁড়ানো অবস্থায় দেখা গেছে। আরেকটি ছবিতে মাহফুজ আলমকে খালেদা জিয়ার সঙ্গে আলাপরত অবস্থায় দেখা যায়, যেখানে পাশে ছিলেন আসিফ ও নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ড. মুহাম্মদ ইউনূস বলেন, "দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হওয়ার পাশাপাশি তিনি আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার আশু সুস্থতা কামনা করি।"

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ২০১২ সালের পর এই প্রথমবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হলেন। ২০১৮ সালের পর এটিই ছিল তার প্রথম জনসম্মুখে অংশগ্রহণ।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক