শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী

বাগেরহাটের ইউএনওর অ্যাকাউন্টে রহস্যজনক কোটি টাকা

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৭:২৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৮:৩২:৫৭ অপরাহ্ন
বাগেরহাটের ইউএনওর অ্যাকাউন্টে রহস্যজনক কোটি টাকা
একটি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যার মালিকানা বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নামে। তবে চমকপ্রদ তথ্য হলো, এই অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করা হয়েছে খুলনার এক নারীর জাতীয় পরিচয়পত্র। সংশ্লিষ্ট নারীর নাম সুমি বেগম, কিন্তু তিনি কোনোভাবেই বাগেরহাট প্রশাসনের সঙ্গে যুক্ত নন।

অ্যাকাউন্টটি ব্যাংক এশিয়ার একটি এজেন্ট শাখায় ২০২৩ সালের ১৮ নভেম্বর খোলা হয়। চার মাসে এই অ্যাকাউন্টের মাধ্যমে ৯৭ লাখ টাকারও বেশি লেনদেন হয়েছে। প্রথম ধাপে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের নামে জমা পড়া প্রায় ৪৮ লাখ টাকার বেশিরভাগই অল্প সময়ের মধ্যে তুলে নেওয়া হয়।

এজেন্ট ব্যাংকিং শাখার কর্মীদের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ উঠেছে। বাগেরহাট জেলা প্রশাসক দাবি করেছেন, বিষয়টির সমাধান হয়েছে এবং কোনো সরকারি অর্থ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে জড়িত ব্যক্তিদের নাম কিংবা তাদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে কিছু বলা হয়নি।

এদিকে, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করছেন অথবা এড়িয়ে যাচ্ছেন। বাগেরহাট সদরের সাবেক ইউএনও দীপংকর দাশ বলেন, "এমন ঘটনা যোগসাজশ ছাড়া সম্ভব নয়।"

সুমি বেগমের ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে খুলনার রূপসা এলাকার নাম, তবে স্থানীয়ভাবে তার কোনো হদিস পাওয়া যায়নি। ব্যাংক কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রশ্নের জবাব দিতে নারাজ।

নবনিযুক্ত ইউএনও সঞ্জীব দাশ বলেন, "বিষয়টি আমার জানা ছিল না। তবে আমরা এটি বিস্তারিত খতিয়ে দেখব।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম