বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি

কলকাতায় 'মিনি বাংলাদেশ' নিয়ে বিজেপির উদ্বেগ

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৫:৫৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৬:২৬:০৩ অপরাহ্ন
কলকাতায় 'মিনি বাংলাদেশ' নিয়ে বিজেপির উদ্বেগ
কলকাতায় নাকি 'মিনি বাংলাদেশ' তৈরি হচ্ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা কলকাতার বিভিন্ন এলাকায় ঘাঁটি গেড়ে বসছেন, এমনই অভিযোগ এনেছে পশ্চিমবঙ্গের বিজেপি। বিশেষ করে কসবার একটি অঞ্চলকে ‘গুলশান কলোনি’ নামে অভিহিত করেছেন বিজেপির সাংস্কৃতিক শাখার আহ্বায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।

রুদ্রনীল তার ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে, বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ছেন এবং বেআইনি বসতি গড়ে তুলছেন। তিনি বলেছেন, “রাজ্য সরকার শুধু ক্ষমতা এবং ভোটের লোভে বাংলার জনগণ ও দেশের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।”

তিনি আরও দাবি করেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা দুর্বলতার কারণে এই প্রবেশ ঘটছে। তৃণমূল সরকার এসব অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসাবে ব্যবহার করছে বলে তার অভিযোগ।

রুদ্রনীলের পোস্টে উঠে আসে দক্ষিণ কলকাতার কসবা অঞ্চল নিয়ে বিশেষ উদ্বেগ। তিনি বলেন, “সেখানে বেআইনি বসতি তৈরি হয়েছে, যা স্থানীয়দের জন্য হুমকিস্বরূপ।” তিনি দাবি করেন যে, এই 'গুলশান কলোনি'র নেপথ্যে তৃণমূল মন্ত্রী জাভেদ খানের মতো প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে।

তবে এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন, এটি মুসলিম বিদ্বেষমূলক রাজনীতি, আবার কেউ রুদ্রনীলের উদ্বেগকে সমর্থন জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড