শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

পায়ের ছোঁয়ায় সফলতার গল্প লিখছেন গাজীপুরের বানু

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ১০:৩০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ১০:৩৪:৩০ অপরাহ্ন
পায়ের ছোঁয়ায় সফলতার গল্প লিখছেন গাজীপুরের বানু
জন্ম থেকেই দুই হাতে নেই বানু আক্তার। এই শারীরিক প্রতিবন্ধকতা তাকে একসময় সমাজের অবহেলা ও বঞ্চনার শিকার করে তোলে। এমনকি স্বামীও তাকে ছেড়ে চলে যান। একমাত্র সন্তানকে নিয়ে জীবনের কঠিন পরিস্থিতিতে পড়েন তিনি।

তবুও বানু ভিক্ষাবৃত্তি বা পরনির্ভরশীল হওয়ার পথ বেছে নেননি। অদম্য ইচ্ছাশক্তি আর নিজের মেধাকে কাজে লাগিয়ে শুরু করেন কুটিরশিল্পের কাজ। তার উপার্জনে এখন চলছে সংসারের সকল ব্যয়ভার।

হাত না থাকলেও, পায়ের সাহায্যে তিনি করেন প্রতিদিনের সব কাজ। সেলাই মেশিন চালিয়ে পোশাক তৈরি, পুঁথি দিয়ে ব্যাগ ও খেলনা বানানো, এমনকি রান্নাসহ সব গৃহস্থালি কাজ তিনি দক্ষতার সঙ্গে করছেন। নিজের আয়ের একটি অংশ জমিয়ে একটি মুদি দোকানও গড়ে তুলেছেন।

বানু আক্তারের অধ্যবসায় ও আত্মবিশ্বাস সমাজের মানুষের মনে দাগ কেটেছে। গাজীপুরের কোনাবাড়ী হরিণাচালায় অনেক তরুণীকে তিনি কুটিরশিল্পের কাজ শিখিয়েছেন। তার সাফল্যে এলাকার মানুষ গর্বিত।

গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনারুল করিম বানুর কাজের ভূয়সী প্রশংসা করে জানান, তার কুটিরশিল্পকে আরও প্রসারিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বানু আক্তারের সংগ্রামী জীবন সবার জন্য একটি অসাধারণ দৃষ্টান্ত। তার অদম্য প্রচেষ্টা ও কর্মস্পৃহা নতুন প্রজন্মের জন্য উৎসাহের উৎস।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা

পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা