শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়

১৪ বছর পর ভারতে আসছে মেসির আর্জেন্টিনা

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৯:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৯:৪৭:৫৮ অপরাহ্ন
১৪ বছর পর ভারতে আসছে মেসির আর্জেন্টিনা
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এক চমকপ্রদ ঘোষণা দিয়েছেন। ১৪ বছর পর কেরালায় প্রস্তুতি ম্যাচ খেলতে আসছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই দলে থাকবেন খোদ লিওনেল মেসিও। দ্য হিন্দু-র প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালে কেরালায় একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে কোচির ৬০ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে বলে পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আর্জেন্টিনা সরকারের এবং দেশটির ফুটবল সংস্থা এএফএর সঙ্গে আলোচনা হয়েছে।

ভি আবদুরাহিমান আরও বলেন, “আমরা স্পেনে গিয়ে এএফএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সবকিছু চূড়ান্ত করার জন্য এএফএর প্রতিনিধি দল শিগগিরই কেরালা পরিদর্শন করবে। একইসঙ্গে ফুটবল উন্নয়নে আর্জেন্টিনা কেরালায় একটি ফুটবল একাডেমি স্থাপনের বিষয়ে আগ্রহ দেখিয়েছে।”

ভারতের কেরালায় আর্জেন্টিনার ভক্তসংখ্যা বরাবরই উল্লেখযোগ্য। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের সময় এ অঞ্চলে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস সারা বিশ্বের নজর কেড়েছিল। ধারণা করা হচ্ছে, শুধু ভারত থেকেই নয়, আশপাশের দেশ থেকেও হাজারো ভক্ত এই ম্যাচ দেখার জন্য ভিড় করবেন।

এর আগে ২০১১ সালে মেসিদের ভারত সফরের স্মৃতি এখনও উজ্জ্বল। সেবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি ম্যাচে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। এবার আবারও মেসিদের দেখার সুযোগ পেতে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এদিকে, বাংলাদেশে আর্জেন্টিনা দলের আসার বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ পায়নি। তবে ২০১১ সালে আর্জেন্টিনা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয়লাভ করেছিল।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা