শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

স্ত্রীর হত্যাকাণ্ডের পর স্বামী দেশছাড়া

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৯:১৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৯:৪৬:৩০ অপরাহ্ন
স্ত্রীর হত্যাকাণ্ডের পর স্বামী দেশছাড়া
পূর্ব লন্ডনের ইলফোর্ডে ব্রিসবেন রোডে একটি সিলভার রঙের গাড়ির ভেতর ২৪ বছর বয়সী হর্ষিতা ব্রেলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিল্লিতে জন্ম নেওয়া হর্ষিতা গত বছরের আগস্টে পঙ্কজ লাম্বার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাজ্যে আসেন। সম্প্রতি নর্থহ্যাম্পটনশায়ারের নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর তার পরিবার উদ্বিগ্ন হয়ে পুলিশের কাছে অভিযোগ করে।

ময়নাতদন্তে জানা গেছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, তার স্বামী পঙ্কজ (২৩) এই হত্যাকাণ্ড ঘটিয়ে গাড়ির ডিকিতে মৃতদেহ রেখে ইলফোর্ডে ফেলে পালিয়েছেন। অভিযোগ উঠেছে, হত্যার পর পঙ্কজ দেশ ছেড়ে পালিয়েছে।

হর্ষিতার পরিবার জানিয়েছে, পঙ্কজ প্রায়ই অভিযোগ করতেন হর্ষিতা তার মায়ের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে কিংবা ঠিক সময়ে খাবার পরিবেশন করতে পারে না। এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে নিয়মিত মনোমালিন্য হতো।

১০ নভেম্বর রাতে পরিবারের সঙ্গে শেষবার কথা বলেছিলেন হর্ষিতা। তিনি জানিয়েছিলেন, তিনি রাতের খাবার তৈরি করে পঙ্কজের ফেরার অপেক্ষায় আছেন। এর দুই দিন পর থেকে তার ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন পরিবার ১৩ নভেম্বর পুলিশের শরণাপন্ন হয়। অবশেষে ১৪ নভেম্বর তার মরদেহ উদ্ধার হয়।

তদন্তে উঠে এসেছে, হর্ষিতা পারিবারিক সহিংসতার শিকার ছিলেন এবং সেপ্টেম্বরে তার স্বামীর বিরুদ্ধে একটি ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন অর্ডার জারি হয়েছিল। প্রতিবেশীরাও জানিয়েছেন, তার মৃত্যুর আগের দিনগুলোতে দম্পতির বাড়ি থেকে তীব্র ঝগড়ার শব্দ শুনতে পাওয়া গিয়েছিল।

হর্ষিতার বাবা সতবীর ব্রেলা বলেছেন, "আমার মেয়ে সহজ ও দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তার শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। আমি চাই তার স্বামীকে বিচারের আওতায় আনা হোক এবং আমার মেয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক। মেয়েকে হারিয়ে আমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি