বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত, বিশাল গাঁজা গাছসহ গ্রেপ্তার দেশে পেপ্যাল ও পেওনিয়ার চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক হোয়াটসঅ্যাপের কল ফিচারে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব সুবিধা স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ বহালের দাবি জামায়াতের পুলিশের বাধায় হবিগঞ্জের পথে সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন

পরীক্ষার নম্বরই সব নয়, সৃজনশীলতা গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৮:১২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৮:১৮:২২ অপরাহ্ন
পরীক্ষার নম্বরই সব নয়, সৃজনশীলতা গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা
মানুষের স্বভাবজাত গুণ উদ্যোক্তা হওয়া। তবুও আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা শুধুমাত্র চাকরিপ্রত্যাশীদের তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনের সময় তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতার অগ্রাধিকার দিতে হবে। এতে একটি উদ্যোক্তা প্রজন্ম গড়ে উঠবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, শিক্ষাব্যবস্থা এমন হওয়া উচিত যা তরুণদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা করার সুযোগ প্রদান করবে। এর মাধ্যমে তরুণ সমাজের সুপ্ত সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটানো সম্ভব।

তিনি বলেন, “আমাদের কেবল পরীক্ষার নম্বরের পেছনে ছুটলে হবে না। নম্বরের বাইরেও শিক্ষার্থীদের মানসিক বিকাশে মনোযোগ দিতে হবে। একটি প্রজন্মের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য শিক্ষা নীতিতে মৌলিক পরিবর্তন আনা জরুরি।”

তরুণ ও প্রবীণ প্রজন্মের দূরত্ব নিয়ে কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, দুই প্রজন্মের চিন্তা ও ধ্যানধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা তরুণদের মাঝে সঠিকভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া দরকার।

এছাড়া তিনি জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার উপর গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা

শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা