শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

এবার ভরিতে ১ লাখ ৩৭ হাজার টাকা ছাড়ালো স্বর্ণ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৯:৫৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ১০:০২:২৯ অপরাহ্ন
এবার ভরিতে ১ লাখ ৩৭ হাজার টাকা ছাড়ালো স্বর্ণ
দেশের স্বর্ণের বাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৯৪০ টাকা বাড়ানো হয়েছে, যার ফলে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য হবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ৯২ হাজার ২৮৬ টাকা।

সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের ন্যূনতম ৬% মজুরি এই দামের সঙ্গে যুক্ত হবে। তবে গহনার নকশা ও মান অনুসারে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, ১৪ নভেম্বর সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা।

এদিকে, চলতি বছরে ৫০ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ২১ বার কমানো হয়েছে। ২০২৩ সালে স্বর্ণের মূল্য পরিবর্তন করা হয়েছিল ২৯ বার।

তবে, স্বর্ণের দামের পরিবর্তন হলেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা