বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদির নতুন বিস্ময়!

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৯:৪৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ১০:০২:০৩ অপরাহ্ন
২০৩৪ বিশ্বকাপের জন্য  সৌদির নতুন বিস্ময়!
সৌদি আরব তাদের বিশ্বকাপ স্বপ্ন বাস্তবায়নে আরেকটি বড় পদক্ষেপ নিয়েছে। ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য পরিকল্পিত কিং সালমান স্টেডিয়ামের নকশা প্রকাশ করে বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছে দেশটি। এমন প্রযুক্তি-নির্ভর ও অত্যাধুনিক স্টেডিয়াম এর আগে ফুটবল দুনিয়া দেখেনি।

কোনো প্রতিযোগিতামূলক বিড ছাড়াই সৌদি আরব মধ্যপ্রাচ্যে ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায়। তাদের নতুন স্টেডিয়ামের নকশা উন্মোচনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য তারা এক নতুন আকর্ষণ তৈরি করেছে।

বিশাল প্রকল্পটি ভিশন ২০৩০ পরিকল্পনার অধীনে বাস্তবায়ন করা হচ্ছে। কিং সালমান স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ৯২ হাজার দর্শক। এর সঙ্গে যুক্ত থাকবে ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক মাপের সুইমিং পুল, অ্যাথলেটিক্স ট্র্যাক, এবং ফ্যান জোন। স্টেডিয়ামের ছাদে দর্শকদের জন্য থাকবে হাঁটার ব্যবস্থা। আধুনিক প্রযুক্তির ব্যবহারে তাপমাত্রা ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা থাকবে।

সৌদি ফুটবল ফেডারেশনের প্রধান ইয়াসের আল মিশেহাল জানান, ‘আমরা ২০৩৪ বিশ্বকাপে সমগ্র বিশ্বের মানুষকে সৌদি আরবে স্বাগত জানাই। এখানে তারা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং উন্নয়ন দেখার সুযোগ পাবে। এটি শুধু একটি খেলা নয়, বরং ইতিহাসের অংশ হওয়ার সুযোগ।’

বিশ্বকাপ আয়োজনকে ঘিরে সৌদি আরবের শহরগুলো আরও রঙিন হয়ে উঠবে। প্রতিটি দর্শনার্থী যেন সেরা অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে পারে, তার জন্য থাকবে সর্বোচ্চ প্রস্তুতি। যাতায়াতের সুবিধার কথা উল্লেখ করে তিনি জানান, ‘এক শহর থেকে অন্য শহরে কিংবা এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যেতে মাত্র তিন ঘণ্টা সময় লাগবে। আমাদের পাহাড়, দ্বীপ এবং ঐতিহ্য দর্শকদের অভিভূত করবে।’

প্রায় ৪ বিলিয়ন সৌদি রিয়াল ব্যয়ে নির্মাণাধীন কিং সালমান স্টেডিয়াম ২০২৯ সালে উদ্বোধন করা হবে। এর পর এটি ঘরোয়া এবং আঞ্চলিক টুর্নামেন্টের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামটি তার পূর্ণতা লাভ করবে।
 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক