শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯ প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন টানা ৪ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন থাই রাজকন্যা মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি? চোটে বিশ্বকাপ শেষ, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপান অধিনায়ক বাজেটে দাম কমছে লিপস্টিক-ফেসওয়াশসহ ৭ প্রসাধন সামগ্রীর বিশ্বকাপে মাঠে নামার আগেই ইরানের কড়া হুঁশিয়ারি জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে বিশ্বকাপ জ্বরে আর্জেন্টিনা বন্দনায় মেতেছেন দুই বোন মেহজাবীন ও মালাইকা মাথাপিছু আয়ে রেকর্ড, তবে পিছু ছাড়ছে না দারিদ্র্য বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দেশি মদে লিটারপ্রতি ৫০০ টাকা কর বাড়বে বাজেটে জাবিপ্রবির অবকাঠামো উন্নয়নে দেড় হাজার কোটি টাক বরাদ্দের প্রস্তাব বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে হত্যা, পুশইন ও মাদক: নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলনে মিলল না কোনো সমাধান শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি মাত্র ৮ মাসেই পুরো কোরআন মুখস্থ করল কিশোর আল আমিন

৮১ বছর পর বাংলাদেশ থেকে জাপানে ফিরছে দেহাবশেষ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৮:২২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৮:৩২:৩৯ অপরাহ্ন
৮১ বছর পর বাংলাদেশ থেকে জাপানে ফিরছে দেহাবশেষ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জন জাপানি সৈনিকের দেহাবশেষ কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে প্রায় ৮১ বছর পর জাপানে পাঠানোর কাজ চলছে। জাপান থেকে আসা সাত সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল এই দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছে। উত্তোলিত দেহাবশেষের মধ্যে মাথার খুলি ও শরীরের বিভিন্ন হাড় পাওয়া যাচ্ছে। এক ২৮ বছর বয়সী তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের ক্ষতচিহ্নও আবিষ্কৃত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ময়নামতির এই ঐতিহাসিক সমাধিক্ষেত্রে আয়োজিত সংবাদ সম্মেলনে জাপানি দলের নেতা ইনোওয়ে হাসোয়েকি এসব তথ্য জানান। তিনি বলেন, “এখানে সমাহিত ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিকের মধ্যে জাপানের রয়েছে ২৪ জন। আমরা এই ২৪ জনের দেহাবশেষ উত্তোলনের কাজ করছি এবং ২৪ নভেম্বরের মধ্যে তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের মানুষের আন্তরিক সহযোগিতায় এই কার্যক্রম সফল হচ্ছে।”

বাংলাদেশ সরকারের সমর্থনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেহাবশেষ উত্তোলন ও স্থানান্তরের কার্যক্রম চলছে। জাপানি দলটির সাত সদস্যের মধ্যে ছয়জন জাপানের এবং একজন মার্কিন নাগরিক। তাদের সহায়তা করছেন মুক্তিযুদ্ধ গবেষক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।

কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন দীর্ঘদিন ধরে ময়নামতি ওয়ার সিমেট্রির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। এ সমাধিক্ষেত্রে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নিহত ৭৩৮ জন সেনাকে সমাহিত করা হয়েছিল। তাদের মধ্যে যুক্তরাজ্যের ৩৫৭, কানাডার ১২, অস্ট্রেলিয়ার ১২, নিউজিল্যান্ডের ৪, দক্ষিণ আফ্রিকার ১, অবিভক্ত ভারতের ১৭১ এবং জাপানের ২৪ জন সৈনিক রয়েছেন।

জানা যায়, ১৯৬২ সালে এক মার্কিন সৈনিকের দেহাবশেষ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এবার জাপান ২৪ জনের দেহাবশেষ নিয়ে গেলে ময়নামতি ওয়ার সিমেট্রিতে ৭১৩ জন সৈনিকের দেহাবশেষ অবশিষ্ট থাকবে।

প্রতি বছর নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা এই সমাধিক্ষেত্রে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। চলতি বছরের ৯ নভেম্বরও ১৩ দেশের কূটনীতিকরা এই সমাধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সৈনিকদের স্মরণ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন

আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন