মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্তে খুলনা বিশ্ববিদ্যালয়

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৭:৩৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৮:৩৩:১৬ অপরাহ্ন
গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্তে  খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকসমাজ গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফেরার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এ দাবি জানান। সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

শিক্ষকেরা জানান, গুচ্ছ পদ্ধতি অত্যন্ত জটিল, অস্বচ্ছ এবং বৈষম্যপূর্ণ। এই পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো তাদের স্বকীয়তা হারাচ্ছে এবং এককাডেমিক ক্যালেন্ডার অনুসরণে ব্যর্থ হচ্ছে। শিক্ষার্থীদের প্রথম বর্ষের শিক্ষাবর্ষ সংকুচিত হওয়ায় এবং অন্যান্য টার্ম দীর্ঘায়িত হওয়ায় উচ্চশিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিক্ষকেরা আরও উল্লেখ করেন, একাধিক ব্যাচের ক্লাস পরিচালনা করার কারণে প্রশাসনিক জটিলতা, শিক্ষক সংকট এবং অবকাঠামোগত সমস্যা আরও বেড়েছে। তাঁদের দাবি, গুচ্ছের কারণে শিক্ষকেরা প্রয়োজনীয় গবেষণা ও পেশাগত পরিকল্পনা বাস্তবায়নে সময় পাচ্ছেন না। তাছাড়া নিজস্ব প্রশ্ন কাঠামোতে পরীক্ষা না নেওয়ার ফলে মেধাবী শিক্ষার্থীদের যাচাই করাও কঠিন হয়ে পড়েছে।

শিক্ষার্থীদের আসন শূন্য থাকার হার অতীতের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার্থী বৈচিত্র্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকেরা আরও বলেন, গুচ্ছ পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভুক্ত ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম শিক্ষকদের দাবির প্রতি সহমত পোষণ করে বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে আমরা শিগগিরই গুচ্ছ পদ্ধতি নিয়ে ইউজিসি ও গুচ্ছ কমিটির সঙ্গে আলোচনা করব। ইতিবাচক সমাধান পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।”


নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু