বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক সারা দেশে ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ: জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস কুড়িগ্রামে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে শোকজ দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল?

মালয়েশিয়ায় যশোরের তিন প্রবাসী নাগরিকের মৃত্যু

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:৩৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:৩৯:৪৮ অপরাহ্ন
মালয়েশিয়ায় যশোরের তিন প্রবাসী নাগরিকের মৃত্যু

মালয়েশিয়ার পেনাং শহরে গত এক সপ্তাহে যশোরের তিন প্রবাসী নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং একজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

মৃতদের মধ্যে একজন হলেন, যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রামের আবু দাউদের ছেলে মহিদুল ইসলাম (৪৫)। তিনি গত রোববার (১০ নভেম্বর) একটি নির্মাণ সাইটে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার সহকর্মীরা তার মৃত্যু নিশ্চিত করেছেন।

আরেকজন হলেন, মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের আব্দুল মজিদ (৪৫), মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি গত সোমবার (১১ নভেম্বর) রাতে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। জানা যায়, আব্দুল মজিদ জীবিকার জন্য প্রায় ৫-৭ বছর আগে মালয়েশিয়ায় যান এবং সেখানে একটি নির্মাণ সাইটে কাজ করতেন। মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য সঙ্গীরা তাকে ডাকাডাকি করলে মৃত অবস্থায় বিছানায় পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষিত আছে। মজিদের মৃত্যুর খবর স্থানীয় ইউপি সদস্য আবু মুছা নিশ্চিত করেছেন।

তৃতীয় প্রবাসী, যিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, তিনি হলেন মিন্টু হোসেন (৪৫), মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের আমিন উদ্দিন সরদারের ছেলে। প্রায় ১০ বছর আগে জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ায় যান তিনি। গত ২-৩ নভেম্বর কাজে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে মৃত্যুবরণ করেন। স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান টিটো এ সংবাদ নিশ্চিত করেছেন।

এই তিনজন রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুতে তাদের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক

জগন্নাথপুরে ২১ লাখ টাকার ঋণ পেলেন ১৮ কৃষক