মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বশেফমুবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৪ ১০:১১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৪ ১০:২৫:৩৩ অপরাহ্ন
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বশেফমুবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপারগ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষকরা মানববন্ধন করেন। 
 
রোববার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান। এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
 
মানববন্ধনে শিক্ষকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সর্বজনীন পেনশনের 'প্রত্যয়' স্কিমের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়টিকে কুচক্রী মহলের চক্রান্ত উল্লেখ করে প্রজ্ঞাপনটি প্রত্যাহারের দাবি জানান।
 
প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, "সর্বজনীন পেনশন প্রথা চালুর নামে শিক্ষকদের এমনভাবে নিচে নামানো হয়েছে, যা জাতির জন্য দুঃখজনক। কিছু কুচক্রী মহল বিভিন্ন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষকদের সম্পর্কে ও উচ্চ শিক্ষা সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিবেদ সৃষ্টির চেষ্টা চালিয়েছে।"
 
তিনি আরো বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাওয়ার জন্য তরুণ সমাজকে গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হাতে দিয়েছেন, ঠিক সেই সময়ে আমাদের দেশের কিছু আমলা বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। এতে করে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা যেন এই পেশায় না আসে, এমন পরিবেশ তৈরি করতে চাইছে। এ ধরনের চক্রান্ত করে কোনো লাভ হবে না।"
 
মানববন্ধনে শিক্ষকরা জানান, 'বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের' কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আগামী ২৮ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে, তবে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে।'
 
উল্লেখ্য, গত ১৩ মার্চ ২০২৪ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা একটি প্রজ্ঞাপনে স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা বা তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানসমূহকে 'প্রত্যয়' স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ১ জুলাই ২০২৪ এবং তৎপরবর্তী সময়ে চাকরিতে নতুন যোগদানকারী ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। 

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু