বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা

দুর্নীতি দূর না করলে উন্নয়ন টেকসই হবে না

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৪ ১০:১২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৪ ০১:০৭:১৮ অপরাহ্ন
দুর্নীতি দূর না করলে উন্নয়ন টেকসই হবে না
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ সম্প্রতি মন্তব্য করেছেন যে, দুর্নীতি রয়ে গেলে উন্নয়ন কখনোই স্থায়ী হতে পারে না। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে দুদকের কাছে কোনো অভিযোগই আসবে না।
 
শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দুর্নীতি প্রতিরোধে নাগরিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এই সভার আয়োজন করে।
 
দুদক চেয়ারম্যান উল্লেখ করেন, “দুর্নীতি থেকে মুক্ত থাকলে উন্নয়ন টেকসই হবে। নাগরিকরা যদি সচেতনভাবে দায়িত্ব পালন করেন এবং পারিবারিক পর্যায়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেন, তাহলে আমরা ইতিবাচক ফলাফল দেখতে পারব।” তিনি আরও বলেন, “অধিকাংশ অভিযোগে সুনির্দিষ্ট তথ্যের অভাব থাকে, যার ফলে কোনো প্রমাণ ছাড়া মামলা দায়ের করা সম্ভব হয় না।”
 
তিনি নাগরিকদের সচেতনতার উপর গুরুত্বারোপ করে জানান যে, দুর্নীতি প্রতিরোধে দুদক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে স্কুল শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা, স্থানীয় পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন।
 
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ বলেন, “বর্তমানে কিছু নতুন ব্যবসায়ী, যারা আগে কখনও ব্যবসা করেননি, প্রচুর অর্থের মালিক হয়েছেন। মানি লন্ডারিংয়ের সাথে অনেক ব্যবসায়ী, সরকারি কর্মচারী, আমলা এবং রাজনীতিবিদ জড়িত।”
 
এইচআরপিবির সভাপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “দুর্নীতি প্রতিরোধে দুদক জনসাধারণের প্রত্যাশা পূরণে সফল হয়েছে বলে মনে হয় না, কারণ বড় দুর্নীতিবাজরা অধিকাংশ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থাকেন। ক্ষমতাসীনরা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা বললেও বাস্তবতা ভিন্ন।”
 
তিনি দুর্নীতি প্রতিরোধে ১৯টি সুপারিশ তুলে ধরেন। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার, এবং এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক