শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

মারা গেছেন নেত্রকোনার সাবেক এমপি

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৯:৫২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ১০:০৯:৪৬ অপরাহ্ন
মারা গেছেন নেত্রকোনার সাবেক এমপি
নেত্রকোনার প্রাক্তন সংসদ সদস্য মানু মজুমদার মারা গিয়েছেন। তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

বুধবার (২২ মে) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন।

মঙ্গলবার (২১ মে) রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মানু মজুমদার ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কলমাকান্দায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন মানু মজুমদার, যার ফলস্বরূপ তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেন।
১৯৮১ সাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা