শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

শাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষ: চার শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৮:৪৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৮:৫৪:৫৭ অপরাহ্ন
শাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষ: চার শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ মে) এ তথ্য নিশ্চিত করেন শাহপরান হলের প্রাধ্যক্ষ কৌশিক সাহা।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—সাজ্জাতুল ইসলাম (সিফাত), মাহফুজুল আলম, রাকিবুল হাসান এবং সৈয়দ সাকিবুর রহমান। তারা সকলেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হুদার অনুসারী। সৈয়দ সাকিবুর রহমান নিজেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে আছেন।

গত ১৩ মে রাতে অন্য হলের কিছু শিক্ষার্থী এসে শাহপরান হলের ২২৩ নম্বর কক্ষের আবাসিক ছাত্রদের হল থেকে বের করে দিতে চেয়েছিলেন। এ নিয়ে হলে উত্তেজনা সৃষ্টি হয়। প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্ট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

প্রাথমিক তদন্তে চার শিক্ষার্থী দোষী প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিজেদের হলে ও অন্য কোনো হলেও প্রবেশ করতে পারবেন না।

অধিকতর তদন্তের জন্য অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হাকিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেজিস্ট্রারের স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়, শাহপরান হলে ১৩ মে রাত ১১টায় আকস্মিক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় চার শিক্ষার্থীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি