শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে সহায়তা করবে ইউজিসি

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৯:৫২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ১০:১৪:১৬ অপরাহ্ন
পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে সহায়তা করবে ইউজিসি
বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। মঙ্গলবার (২১ মে) ইউজিসির ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি জানান, ইউজিসিতে প্লাস্টিকের ব্যানার, প্লাস্টিকের পানির বোতলসহ অন্যান্য প্লাস্টিক পণ্যের পরিবর্তে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ইতোমধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিষ্ঠায় আগ্রহ দেখিয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকেও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অধ্যাপক আলমগীর বলেন, দেশের জনসংখ্যার বিবেচনায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে সব প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। উচ্চশিক্ষার মানোন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া যা দ্রুত অর্জন করা সম্ভব নয়। উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনতে শিক্ষার পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে উচ্চশিক্ষায় পরিবর্তন আসা শুরু হয়েছে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের পরিচালক ড. সুলতান মাহমুদ ভুইয়া। কমিশনের উপসচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল জোবায়ের, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক হুমায়ুন কবিরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইউজিসির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা