শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

মেয়ের বিয়ের জন্য সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলতে পারছেন না বাবা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৮:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৮:৫৭:৫৯ অপরাহ্ন
মেয়ের বিয়ের জন্য সঞ্চিত অর্থ ব্যাংক থেকে তুলতে পারছেন না বাবা
নারায়ণগঞ্জের বাসিন্দা আশিষ কুমার পাল মেয়ের বিয়ের জন্য আইসিবি ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় জমা রাখা ১১ লাখ টাকা তুলতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। একাধিকবার চেক নিয়ে ব্যাংকে গেলেও নগদ অর্থের অভাবে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ শাখা থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে তিনি শেষ পর্যন্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়েছেন। কিন্তু সেখানেও কোনো সমাধান পাননি আশিষ কুমার পাল।

আশিষ কুমার পাল বলছেন, "নারায়ণগঞ্জ শাখায় গিয়েছিলাম কিন্তু চেক নিয়ে গেলে তারা বারবার ডিজঅনার করেছে। টাকা নেই বলে ফিরিয়ে দিয়েছে। সামনের মাসে আমার মেয়ের বিয়ে। আমি যদি টাকাটা তুলতে না পারি, তাহলে মেয়ের বিয়েটা ভেঙে যাবে।"

অনুরূপ সমস্যার সম্মুখীন হয়েছেন বাবুবাজার শাখার শিরীন সুলতানা, যিনি ব্যাংকে জমা রাখা ২০ লাখ টাকা তুলতে পারছেন না। ব্যাংকে গেলে নগদ টাকা নেই বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। তিনিও আইসিবি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে সমাধানের চেষ্টা করেছেন।

শিরীন সুলতানা ক্ষোভের সাথে বললেন, "এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। নানা সমস্যার কারণে মানুষ ব্যাংকে টাকা জমা রাখে। কিন্তু দুই মাস ধরে তারা আমাকে ঘুরাচ্ছে। আমার টাকা ফেরত দিচ্ছে না। এখন আমি কী করব ভেবে পাচ্ছি না।"

এ বিষয়ে আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শফিক বিন আব্দুল্লাহ বলেন, "সম্প্রতি ইসলামি ধারার ব্যাংক নিয়ে নেতিবাচক আলোচনার কারণে গত চার মাসে ৫২ কোটি টাকা গ্রাহকরা উত্তোলন করেছেন। এ কারণেই ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে।"

তিনি বলেন, "যখনই ইসলামি ধারার ব্যাংকগুলো নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হয়, তখনই গ্রাহকরা তাদের আমানত তুলে নিতে শুরু করেন। কিন্তু আমরা ইসলামি গ্রুপের অংশ না। আমরা স্বাধীন ব্যাংক।"

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে আইসিবি ইসলামী ব্যাংক ১ হাজার ৮২৩ কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। ব্যাংকটির ৭৯০ কোটি ৪০ লাখ টাকার ঋণের ৮৭ শতাংশই খেলাপি। গুরুতর তারল্য সংকটে পড়ে গত ৩১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানতমুক্ত তারল্য সহায়তা হিসাবে ৫০ কোটি টাকা চেয়েছিল আইসিবি ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইতোমধ্যে ব্যাংকটির ৪২৫ কোটি টাকা দেনা থাকায় আবেদনের দুই সপ্তাহ পর তা প্রত্যাখ্যান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন