বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি

ছাগল চুরি করে জনতার হতে ধরা ধরা পরল চার চোর

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ১১:০১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৬:৫৯:০১ পূর্বাহ্ন
ছাগল চুরি করে জনতার হতে ধরা ধরা পরল চার চোর
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাগল চুরির অভিযোগে চার নারী-পুরুষকে জনতা হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। এই ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি মাঠে।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মো. আবুল কামাল (২৮), মো. বাবুল (২২), রাঙ্গুনিয়ার বাসিন্দা সাখী (৩২) এবং বিউটি (২৭)। স্থানীয়রা জানান, চোরের দল মাঠ থেকে তিনটি ছাগল চুরি করে পালানোর সময় এক কৃষকের নজরে পড়ে। কৃষক আর্তচিৎকার শুরু করলে এলাকাবাসী তৎক্ষণাৎ ধাওয়া করে এবং ভাটিয়ারী শহীদ মিনারের সামনে থেকে তাঁদের আটক করে। পরে, থানায় খবর দিলে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম জানিয়েছেন, এই চারজন দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ বিকেলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড