শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০৯:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০৯:৫৪:৫২ অপরাহ্ন
বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগে এসাইনমেন্ট হিসাবে প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে৷ 

সোমবার (২০ই মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিভাগের ৪র্থ বর্ষের প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সের ইন্সট্রাক্টর প্রভাষক রাশেদুল ইসলামের দেওয়া এসাইনমেন্টের প্রজেক্ট প্রদর্শন হয়। ছয়টি দলে এতে অংশ নেয় বিভাগের অনার্স শেষ বর্ষের সকল শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বিভিন্ন দলে-উপ দলে ভাগ হয়ে নিজেদের তৈরি প্রজেক্টসমূহ প্রদর্শন করেন। প্রজেক্ট সমূহের মধ্যে ছিলো সোলার পাওয়ার স্টেশন, ক্রোকোডাইল ফার্ম, গ্রীন এগ্রো এন্ড রিনিউবাল এনার্জি, এগ্রি(ফিস, চিকেন এন্ড ফিড), ফুড এন্ড বেকারিজ, ইন্টিগ্রেটেড ফার্মিং স্টেশন ইত্যাদি৷ 

এ প্রদর্শনীতে অংশ নেওয়া গ্রীন এগ্রো এন্ড রিনিউবাল প্রজেক্টের লিডার শিক্ষার্থী নূর বিন ফেরদৌস বলেন, "আমাদের উদ্দেশ্য হলো একটা টেকসই গ্রীন এগ্রো বিজনেস ক্রিয়েট করা কারণ মানুষ এখন আগের থেকে বেশি স্বাস্থ্য সচেতন এবং ফার্ম যে ডেইলি ওয়েস্টেজ তৈরি করছে সেটাকে রিনিউবাল এনার্জিতে কনভার্ট করে ফার্ম কস্টিং কমিয়ে এনে ফলপ্রদ উপায়ে বিজনেস করা৷"

অন্যদিকে ক্রোকোডাইল ফার্ম প্রজেক্টের লিডার শিক্ষার্থী ইজাজ আহমেদ জানান, "গতনাগতিক ধারার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের পরিবর্তে এমন বাস্তবভিত্তিক এসাইনমেন্ট আমাদের জন্য খুবই উপকারী। এর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে এ প্রজেক্ট প্রদর্শনী এ এসাইনমেন্ট থেকে অনেক কিছুই শিখলাম তা আমাদের পেশাজীবনেও কাজে লাগবে। আমাদের কোর্স টিচারকে ধন্যবাদ জানাই এমন ভিন্ন ধরনের আউট কাম বেজ অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য।"

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান এবং বিশেষ অতিথি হিসেবে ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ফরহাদ আলী ও সুমিত কুমার পাল এবং প্রভাষক রুনা আক্তার জ্যোতি ও সমাজকর্ম বিভাগের ইমরুল কবির। এতে সভাপতিত্বে ছিলেন কোর্স ইন্সট্রাক্টর প্রভাষক রাশেদুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি