শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

কুষ্টিয়ার কুমারখালীতে গোরস্থান ও মাদ্রাসার দান বাক্স ভেঙে চুরি

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০৬:৫৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০৯:৫৪:১৩ অপরাহ্ন
কুষ্টিয়ার কুমারখালীতে গোরস্থান ও মাদ্রাসার দান বাক্স ভেঙে চুরি
রোববার (১৯ মে) রাতে কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৩০ বছরের পুরনো তেবাড়িয়া খয়েরচারা মাঠপাড়া শেরকান্দি গোরস্থান ও নতুন বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা-এতিমখানার দান বাক্সের তালা ভেঙে অর্থ চুরি হয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
 
পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও পার্শ্ববর্তী গোরস্থানে এই চুরির ঘটনা ঘটে। মাদ্রাসা ও গোরস্থান উন্নয়ন কাজের জন্য স্থানীয়রা প্রায় ৩০ বছর ধরে এই বাক্সগুলোতে অর্থ দান করে আসছিলেন। গতকাল রাতে অজ্ঞাতনামা চোরেরা মাদ্রাসা ও গোরস্থানের দুটি দান বাক্সের তালা ভেঙে সমস্ত অর্থ চুরি করে নিয়ে যায়।
 
গোরস্থান কমিটির সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস ও মাদ্রাসার পরিচালক আব্দুল মালেক জানান, এই চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। অনেকেই গোরস্থান ও মাদ্রাসার জন্য নিয়মিতভাবে দান করে থাকেন। এছাড়াও, মাদ্রাসার ছাত্রদের ব্যবহৃত দুটি সাইকেলও চুরি হয়েছে, যা তাদের জন্য আরও বেশি কষ্টদায়ক। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
 
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম আকিব জানিয়েছেন, দান বাক্স ভাঙার ঘটনায় মাদ্রাসা ও গোরস্থান পরিচালনা কমিটি একটি অভিযোগ দাখিল করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি