শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০৬:৪৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০৯:৫৩:২৯ অপরাহ্ন
ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

মোহাম্মদ মোখবার ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সম্মতিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সোমবার (২০ মে) ইরানের গার্ডিয়ান কাউন্সিল ঘোষণা দিয়েছে। 

ইরানের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে অক্ষম হলে বা মৃত্যুবরণ করলে ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। এর ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে। সর্বোচ্চ নেতার অনুমোদন নিয়ে বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে।

এক বিবৃতিতে খামেনি বলেন, মোখবার নির্বাহী শাখা পরিচালনা করবেন এবং আইনসভা ও বিচারবিভাগীয় প্রধানদের সঙ্গে মিলে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করবেন।

২০২১ সালের আগস্টে ইরানের রাষ্ট্রপতি হন ইব্রাহিম রাইসি। তার পরপরই খামেনির অনুমোদন নিয়ে মোহাম্মদ মোখবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে মোহাম্মদ মোখবার ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর এবং সিতাদের প্রেসিডেন্ট হিসেবে ১৪ বছর দায়িত্ব পালন করেন, যা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট।

রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে তাদের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

সোমবার ইরানের কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য দায়িত্ব পালন করার সময় দুর্ঘটনায় পতিত হয়ে শহীদ হয়েছেন। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও নিহত হন।


নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি